March 3, 2026, 7:09 pm

News Headline :
গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা
মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম গ্রেপ্তার

মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম গ্রেপ্তার

মোহনপুর: রাজশাহীর মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাত ৯টার দিকে রাজশাহী মহানগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মোহনপুর থানা-পুলিশ। আবদুস সালাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন তার শ্যালক।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মোহনপুর থানায় হামলাসহ বিভিন্ন অপরাধে থানায় হওয়া চারটি মামলার এজাহারভুক্ত আসামি আবদুস সালাম। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

ওসি আরও জানান, চারটি মামলাতেই আবদুস সালামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.