March 3, 2026, 4:07 pm

News Headline :
রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার
রাজশাহীতে চাকরি স্থায়ীকরণসহ সাত দফা দাবিতে মানববন্ধন

রাজশাহীতে চাকরি স্থায়ীকরণসহ সাত দফা দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: চাকরি স্থায়ীকরণসহ সাত দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) আউটসোর্সিং ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তাঁরা।

কর্মসূচি থেকে বয়স শিথিল করে চাকরি স্থায়ী করার দাবি জানানো হয়। এ ছাড়া বিগত সরকারের আউটসোর্সিং নীতিমালা বাতিল, দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের বয়স শিথিল করে চাকরিতে বহাল রাখাসহ সাত দফা দাবি করা হয়। পরে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেন তাঁরা।

এর আগে মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আউটসোর্সিং ও দৈনিক মজুরির ভিত্তিতে প্রায় এক হাজার জন কর্মচারী দীর্ঘদিন ধরে কাজ করছেন। অল্প বেতনে তাঁরা মানবেতর জীবন কাটাচ্ছেন। জনবল কম থাকায় তাঁদের অতিরিক্ত শ্রম দিতে হয়। বিনিময়ে তাঁদের কোনো অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হয় না। তাই চাকরি স্থায়ী করার দাবি জানাচ্ছেন তাঁরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাকাবের নিরাপত্তা প্রহরী হুমায়ুন কবীর জিয়া, রবিউল ইসলাম, মো. রাসেল, লিটন কুমার সাহা, অফিস সহায়ক মোজাম্মেল হক, জিন্না ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.