March 3, 2026, 7:13 pm

News Headline :
গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা
রাজশাহী-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

রাজশাহী-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর মিরপুর শেওড়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আ ন ম ইমরান খান জানান, গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। আজ রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, যে থানায় মামলা সে থানায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে হস্তান্তর করা হবে। ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় রাজশাহীর বাগমারা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.