March 3, 2026, 4:07 pm

News Headline :
রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার
ডাবলু সরকারের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ডাবলু সরকারের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্ট রাজশাহীতে দুই ছাত্র হত্যাসহ একাধিক মামলার অন্যতম আসামি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের চাওয়া ৭ দিনের রিমান্ডের বিপরীতে শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন আদালত-১ (এমএম-১) এর বিচারক ফয়সাল তারেক তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার রাতে নওগাঁ জেলা থেকে তাকে আটক করে র্যাব। রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় হওয়া ৮টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শনিবার দুপুর তিনটায় তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন-১ আদালতে হাজির করা হয়। এসময় আসামি পক্ষের কোন আইনজীবি ছিল না।
এদিকে একই আদালতে দুই হাতে জোড়া পিস্তলে গুলি ছোড়া শুটার রুবেলকে তোলা হয়।

এসময় পুলিশের চাওযা ৫ দিনের রিমাণ্ডের বিপরীতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.