March 3, 2026, 4:17 pm

News Headline :
রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার
রাজশাহীতে ৫ দফা দাবিতে হালকাযান পরিবহন শ্রমিকদের মানববন্ধন

রাজশাহীতে ৫ দফা দাবিতে হালকাযান পরিবহন শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পর্যাপ্ত পরিমান সিএনজি পাম্প চালুর করে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহকরণ, বেতন ভাতা বৃদ্ধি ও হালকাযান শ্রমিকদের প্রতি বৈষম্যদূরীকরণসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে জেলা হালকাযান শ্রমিক ইউনিয়ন রাজশাহী মহানগর শাখার আয়োজনে এই মানববন্ধর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রাজশাহী মহানগরীর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন অন্যান্য শ্রমিকনেতা ও সাধারণ শ্রমিক উপস্থিত ছিলেন।

এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে হালকা যান মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ শত শত গাড়ি চালক এতে অংশগ্রহন করেন।

মানববন্ধন থেকে রাজশাহীতে দ্রুত সময়ে একাধিক সিএনজি ফিলিং স্টেশন চালুর দাবি করেন তারা। পাশাপাশি ট্রাফিক পুলিশ কতৃক হয়রানি বন্ধের দাবি করেন। একই সাথে উদ্ধমূখী দ্রব্যমূল্যের বাজারে প্রচলিত বেতনে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেন গাড়ি চালকরা।

এতে গাড়ির মালিকদের কাছে বেতন বৃদ্ধির দাবি তোলেন তারা। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করা না হলে কঠোর কর্মসূচির ঘোষনা দেবেন বলে হুশিয়ারী দেন হালকা যান মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.