March 3, 2026, 2:30 pm

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
অনিবার্য কারণে সারদা পুলিশ একাডেমিতে সমাপনী কুচকাওয়াজ বাতিল

অনিবার্য কারণে সারদা পুলিশ একাডেমিতে সমাপনী কুচকাওয়াজ বাতিল

নিজস্ব প্রতিবেদক: ৪০তম বিসিএসের সমাপনী কুচকাওয়াজ রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে এটি হচ্ছে না বলে জানা গেছে। যদিও এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এরই মধ্যে সারদায় উপস্থিত আছেন।

তবে ৬২ জন ছাত্রলীগের নেতাকর্মী পুলিশে নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হওয়ায় এই কুচকাওয়াজ স্থগিত করার মূল কারন বলে ধারনা করা হচ্ছে।

শনিবার রাতে পুলিশ সদর দফতরের মিডিয়া শাখার এআইজির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন।

তিনি জানিয়েছেন, অনিবার্য কারণে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের রবিবারের সমাপনী কুচকাওয়াজ বাতিল করা হয়েছে।

জানা গেছে, রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকাল ১০টায় স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত থেকে অভিবাদন গ্রহণের জন্য ইতোমধ্যেই শনিবার রাজশাহীতে পৌঁছেছেন।

৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তারা ২০২২ সালের ৪ ডিসেম্বর সারদা পুলিশ একাডেমিতে যোগদান করেন।

অভিযোগ রয়েছে, ৪০তম বিসিএস থেকে ছাত্রলীগ, গোপালগঞ্জের বাসিন্দা এবং দলীয় কর্মীদের মধ্য থেকে প্রার্থী নির্বাচন করা হয়েছে। অনেক মেধাবী প্রার্থী শুধুমাত্র গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে বাদ পড়েছেন। মূলত রাজনৈতিক পরিচয়ের কারণেই, বিশেষ করে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য মতাদর্শের হওয়ায় তাদের বাদ দেয়া হয়েছে।

পরে এই বিষয়ে রবিবার দুপুরে ১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.