March 3, 2026, 11:27 am

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
রাজশাহীতে অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু

রাজশাহীতে অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকায় অতিরিক্ত মদ খেয়ে পুকুরে গোসল করতে গিয়ে সঞ্জিত দাস গনা (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে স্থানীয়রা পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ জানান,শুক্রবার রাতে সঞ্জিত মদ খেয়ে পুকুরে গোসল করতে নামেন। এরপর থেকে তার সন্ধান মিলছিল না। শনিবার সকালে মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হবে বলে জানান ওসি।

সঞ্জিত সাগরপাড়া এলাকার কালীপদ দাসের ছেলে। ঘটনার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.