February 22, 2026, 5:17 am

News Headline :
লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব নওগাঁয় খাসি বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ নিক্কণ ও বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের যৌথ উদ্যোগে বসন্ত বরণ রাজশাহীতে দুর্বৃত্তদের গুলিতে ১ জন নিহত 
এলপিজি গ্যাসের দাম কমলো ১ টাকা

এলপিজি গ্যাসের দাম কমলো ১ টাকা

আইকন ডেস্ক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন মঙ্গলবার (৫ নভেম্বর) নতুন এ দর ঘোষণা করে। মঙ্গলবার সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে অক্টোবর মাসে ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয় ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম।

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম প্রতি মাসে সমন্বয় করে আসছে বিইআরসি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.