February 24, 2026, 12:12 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
কেশরহাটে সোনালী এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

কেশরহাটে সোনালী এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংক লিমিটেড মোহনপুর শাখার তত্ত্বাবধায়নে পরিচালিত সোনালী এজেন্ট ব্যাংকিং কেশরহাট আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে কেশরহাট আউটলেট এর স্বত্বাধিকারী মেসার্স মমিন এন্টারপ্রাইজ এর উদ্যোগে মৃধা সুপার মার্কেটে এ সুবিধা পাওয়া যাবে।

মোহনপুরের সোনালী ব্যাংক লিমিটেডের ম্যানেজার ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সোনালী ব্যাংক লিমিটেড এর প্রিন্সিপাল অফিসের ডিজিএম সৈয়দ তৌহিদুল, সোনালী ব্যাংক মোহনপুর শাখার কর্মকর্তা আব্দুর বারী, কেশরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুস্তম আলী প্রাং। সার্বিক পরিচালনায় ছিলেন, মোহনপুর সোনালী ব্যাংক লিমিটেড শাখার সাবেক উর্দ্ধতন কর্মকর্তা ও এজেন্ট প্রতিনিধি মনসুর আলী।

এসময় সোনালী ব্যাংক এর ভোগান্তি দূর করে জনগনের মাঝে কাঙ্খিত সেবা প্রদানের অঙ্গিকার করে সেবা মুলক লিফলেটও বিতরণ করেন তারা।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.