March 3, 2026, 8:29 am

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
রাজশাহীতে এক ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার

রাজশাহীতে এক ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এক ভুয়া সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সেনা কর্মকর্তা সেজে এই প্রতারক মামলার ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। এই প্রতারকের নাম গোলাম মোস্তফা ওরফে মাহিম (৩৪)। তার বাড়ি রাজশাহী নগরের চন্দ্রিমা থানার তুহিনের মোড়ে, বাবার নাম মোজাহার আলী।

আরোও পড়ুন: চট্টগ্রামে চিন্ময় সমর্থক-পুলিশ সংঘর্ষ

সোমবার র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নগরের মতিহার থানার মির্জাপুর এলাকা থেকে মাহিমকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরোও পড়ুন: লালপুরে সড়কে ঝড়ল ২ প্রাণ

আরোও পড়ুন: কারাগারের সামনে থেকে এমপি পুত্রকে তুলে নিয়ে গিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

র‌্যাব জানায়, সম্প্রতি প্রতারক মাহিম আঁচল উন্নয়ন সামাজিক সংস্থার কর্মী শাওন আহমেদকে (২৯) ফোন করেন ডিজিএফআইয়ের কর্মকর্তা সেজে। মাহিম জানান, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। দেখা করলে তিনি তাকে মামলা থেকে বাঁচাবেন। তার কথামতো শাওন ২১ নভেম্বর বিনোদপুর বাজারে মাহিমের সঙ্গে দেখা করেন। তখন মাহিম নিজেকে সেনাবাহিনীর সার্জেন্ট এবং তিনি ডিজিএফআইয়ে কর্মরত আছেন বলে জানান।

তিনি মামলা থেকে বাঁচাতে শাওনের কাছে ২০ লাখ টাকা দাবি করেন। তখন শাওন টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে চলে যান। পরে মাহিম ২৩ নভেম্বর শাওনকে আবার ফোন করেন এবং নিজেকে সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার পরিচয় দিয়ে রাষ্ট্রদ্রোহ মামলা করার হুমকি দেন।

র‌্যাব জানায়, শাওনের কাছ থেকে অভিযোগ পেয়ে র‌্যাব এ বিষয়ে প্রাথমিক তদন্ত করে। এতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর প্রতারক মাহিমকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এ নিয়ে শাওন প্রতারক মাহিমের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.