March 3, 2026, 8:31 am

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
রাজশাহীসহ ৪ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার

রাজশাহীসহ ৪ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক: চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। রাজশাহী, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগে নতুন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদকে রাজশাহীতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) মো. ফিরোজ সরকারকে খুলনায়, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পদোন্নতিজনিত) (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবীকে সিলেটে এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) ড. মো. জিয়াউদ্দীনকে চট্টগ্রামে বিভাগীয় কমিশনার নিযুক্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চার বিভাগীয় কমিশনার নিয়োগের তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.