March 2, 2026, 3:53 pm

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
রাজশাহীতে জাল টাকাসহ ১ জন গ্রেপ্তার

রাজশাহীতে জাল টাকাসহ ১ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী দামকুড়া থানাধীন আলিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।

গ্রেপ্তারকৃত আসামি হলো মো: রাজন আহমেদ (২২), সে রাজশাহী পবা থানাধীন দাদপুর এলাকার মো: রেজাউল করিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর দিবাগত রাত পৌনে ১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম জানতে পারেন, দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় কয়েকজন ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিমটি রাত পৌনে ২ টায় দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। এসময় দুইজন কৌশলে পালিয়ে যায়। আটকৃত রাজনের কাছ থেকে ৫০ হাজার জাল টাকা উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় তাঁরা দীর্ঘদিন যাবৎ মহানগরীর বিভিন্ন এলাকায় অসাধু লোকজনের কাছে জাল নোট বিক্রয় করে আসছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় মামলা রুজু করে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.