March 3, 2026, 8:27 am

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ

রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। সোমবার (২ ডিসেম্বর) অপরাহ্নে রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর বদলিজনিত কারণে নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রাসিক প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের (প্রেষণ-১ শাখা) ২৬ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখের ০৫.০০.০০০০.১৩২.১৯.০০৪.২৪ (অংশ-১) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের (মাঠ প্রশাসন-২ শাখা) ২৬ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখের ০৫.০০.০০০০.১৩৯.০৮.০১১.২-৫৫০ বদলি/পদায়নের পরিপ্রেক্ষিতে গত ২ ডিসেম্বর সোমবার অপরাহ্নে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে দায়িত্ব অর্পণ ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.