March 3, 2026, 5:09 am

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
মান্দায় ধানবোঝাই ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত

মান্দায় ধানবোঝাই ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত

নওগাঁ: নওগাঁর মান্দায় ধানবোঝাই একটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই মোটরসাইকেলের আরোহী।

মঙ্গলবার সন্ধ্যার দিকে দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তার বাঁকাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল আহমেদ (২৫), কালুশহর গ্রামের আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম (৩৫) ও দুর্গাপুর গ্রামের খোয়াজা উদ্দিনের ছেলে নুর আলম (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ধানবোঝাই একটি ট্রাক দেলুয়াবাড়ি থেকে চৌবাড়িয়া বাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি বাঁকাপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে ঢুকে যায়। দুই যানের সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী শাকিল আহমেদ নিহত হন। আহত জাহিদুল ও নুর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে শাকিলের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.