March 3, 2026, 5:11 am

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
রাজশাহীতে পাথরবোঝাই ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীতে পাথরবোঝাই ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পাথরবোঝাই ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন মোটর বাইক আরোহী এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহীর পদ্মা আবাসিকের ১ নম্বর রোডে দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মোজাহিদুল ইসলাম অভ্র (২২)। তিনি রাজশাহী নগরের শিরোইল কলোরির এলাকার মো. কালামের ছেলে।

মোজাহিদুল ইসলাম রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান।

ওসি বলেন, ‘পাথরবোঝাই একটি ট্রাক মোজাহিদুলের মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মোজাহিদুলের মৃত্যু হয়।’

তিনি জানান, স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া দিয়েছিলেন। মেহেরচণ্ডি এলাকার ফ্লাইওভারের কাছে চালক ট্রাক ফেলে পালিয়ে যান।

ওসি বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পরিবার যেভাবে চাইবে সেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

‘আইনগত প্রক্রিয়া শেষে নিহত শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে’ -বলেন এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.