March 3, 2026, 5:12 am

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
পুলিশ একাডেমিতে ২৫ এএসপি ক্যাডেটকে শোকজ

পুলিশ একাডেমিতে ২৫ এএসপি ক্যাডেটকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যচের ২৫ এএসপি ক্যাডেটকে শোকজ করা হয়েছে। এ বিষয়ে তাদেরকে নোটিশ দিয়েছে একাডেমি কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া ইউনিটের এআইজি এনামুল হক সাগর।

তিনি জানান, ‘শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫জন ক্যাডেটের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ২৬ নভেম্বর প্রশিক্ষণের সময়, ক্যাডেটগণ আদেশ অমান্য করে। তারা গোলযোগ করার চেষ্টা করে। প্রশিক্ষকের নির্দেশ অমান্য করে কটুক্তি করে। এমন আচরণ, শৃঙ্খলার পরিপন্থী। তাদের বিরুদ্ধে কেনো ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।’

গত ২০ অক্টোবর রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া এএসপিদের সমাপনী কুচক আওয়াজ স্থগিত করা হয়। প্রশিক্ষণরত এএসপিদের মধ্যে ৬২ জন ছাত্রলীগের বলে অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.