March 3, 2026, 5:09 am

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
রাজশাহীতে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

রাজশাহীতে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুকুরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। ওই ব্যক্তির গলায় গামছা প্যাঁচানো ছিল।

বুধবার সকালে নগরীর শিরোইল এলাকার রেল কলোনী পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুকুরের পাড়ে পানিতে ভাসছিল লাশটি। কীভাবে তার মৃত্যু হয়েছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

নিহত ব্যক্তির পরিচয়ও পায়নি পুলিশ। নিহত ব্যক্তির বয়স হতে পারে ৩৫ থেকে ৪০ বছর।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা পুকুর পাড়ে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

ওসি জানান, নিহত ব্যক্তির গলায় একটি গামছা প্যাঁচানো ছিল। তবে গলায় চাপ দেওয়া কিংবা গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করার মতো কোনো আলামত পাওয়া যায়নি। মৃত্যু কীভাবে হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে।

নিহত ব্যক্তির গলায় তুলশি মালা আছে, যা সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ পরে থাকেন। তার নাম-ঠিকানা ও পরিচয় জানতে পুলিশ চেষ্টা করছে বলেও জানান চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.