March 3, 2026, 5:08 am

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
রাজশাহীর মোহনপুরে দেশীয় মদ (কট) খেয়ে ৪ জন নিহত

রাজশাহীর মোহনপুরে দেশীয় মদ (কট) খেয়ে ৪ জন নিহত

মোহনপুর: রাজশাহীর মোহনপুরে দেশীয় মদ পটেনসি (কট) খেয়ে ৪জনের নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও হার্টফেল করে একজন নিহতের ঘটনা ঘটেছে। মদ খেয়ে আরও ৪ জন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত মারা গেছে তিনজন। আজ (বৃহস্পতিবার) সকালে মারা গেছে একজন। এদের তিনজন হাসপাতালের বাইরে মারা গেলেও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মোহনপুর থানা আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে ও নিহতের গ্রামবাসী সূত্রে এমন খবর মিলেছে।
নিহতরা হলেন- উপজেলার দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে মন্তাজ (৪২), ময়েজ মন্ডলের ছেলে টুটুল (২৮), মোংলার ছেলে একদিল (৫০) ও করিষা গ্রামের তুজাম্মেলের ছেলে জুয়েল (২৫)। এদের মধ্যে বৃহস্পতিবার সকালে হার্টফেল করে মারা যান মোংলার ছেলে একদিল। তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গেছে।
আহত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন- দুর্গাপুর গ্রামের কাশেম আলীর ছেলে পিন্টু (৩৫), মৃত জাহান আলীর ছেলে আকবর (৪৬), সাঈদ আলীর ছেলে মোনা (২৮) ও আফসার আলীর ছেলে ফিরোজ হোসেন (২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা ধোড়সা গ্রামের হান্নান দেশীয় মদ পটেনসি (কট) ব্যবসায়ী। তার কাছ থেকে ক্রয় করে নিহত মন্তাজের বাড়িতে বসে মদ পান করে এই সাতজন। তারপর থেকে এ রিপোর্ট লিখা পর্যন্ত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান জানান, থানা পুলিশ তদন্ত করে এসেছে। দেশীয় মদ খাওয়ার ঘটনায় মারা গেছেন তিনজন। আর হার্টফেল করে মারা গেছেন একজন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.