February 23, 2026, 5:10 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
১১ রানের জয়ে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশ

১১ রানের জয়ে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশ

 

ফাইনালে ওঠার পাশাপাশি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শুক্রবার রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। জবাবে ৬ উইকেট হারিয়ে ১০২ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড। ১১ রানের জয়ে বাছাইপর্বের ফাইনালে জায়গা করে নেয় সালমা-নাহিদারা। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করে।

এর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলেছিল স্বাগতিক হিসেবে। এরপর ২০১৫, ২০১৮, ২০১৯ সালে বাছাইপর্বে রানার্সআপ ও দুইবার চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে খেলে টাইগ্রেসরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের ফারজানা হক ও মুর্শিদা খাতুন ৩৪ রানের জুটি গড়েন। এই রানে আউট হন ফারজানা। তিনি ১৭ বলে ১ চারে ১১ রান করে যান। ৫২ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। মুর্শিদা ফেরেন ৩৫ বলে ২ চারে ২৬ রান করে।

এরপর ৬৪ রানে নিগার সুলতানা ১৭ রান করে ও ৮১ রানে শবনম মুস্তারি ৬ রান করে আউট হন। ইনিংসের শেষ বলে ১১৩ রানের মাথায় রিতু মনি ১৭ রানে রান আউট হন। আর রুমানা আহমেদ ২৪ বলে ২ চার ও ১ ছক্কায় ২৮ রানে অপরাজিত থাকেন।

বল হাতে থাইল্যান্ডের রোসেনান কানোহ, ফানিতা মায়া ও অন্নিচা কামচম্পু ১টি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.