February 22, 2026, 5:09 am

News Headline :
লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব নওগাঁয় খাসি বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ নিক্কণ ও বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের যৌথ উদ্যোগে বসন্ত বরণ রাজশাহীতে দুর্বৃত্তদের গুলিতে ১ জন নিহত 
১৪ নং ওয়ার্ড প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৪ নং ওয়ার্ড প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুবায়ের আলম,রাজশাহী: জুলাই বিপ্লব-২৪ উপলক্ষে শহীদদের স্মরণে রাজশাহী মহানগরীতে “১৪ নং ওয়ার্ড প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টে”র ফাইনাল খেলা সমাপ্তির মাধ্যমে পর্দা নামলো আজ। রাজশাহী নগরীর তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের উত্তর-পশ্চিম সাইডে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মদিনা এন্টার প্রাইজ ও মাদারল্যান্ড এর মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মাদারল্যান্ড টুর্নামেন্টের চ্যাম্পিয়নের শিরপা জেতে।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামাতের সেক্রেটারি গোলাম মুর্তজা, মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আশরাফুল আলম ইমন, ১৪ নং ওয়ার্ড যুবদলের নেতা উজ্জ্বল আলী, জেলা যুবদলের নেতা তোফাজ্জল হোসেন শুভ প্রমুখ।

টুর্নামেন্টের আয়োজক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাসুম ও আতাউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এই প্রিমিয়ার ক্রিকেট লীগ অনুষ্ঠিত হয়েছে। এতে ৮ টি দল অংশগ্রহণ করে।

ফাইল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বলেন, জুলাই বিপ্লব এক স্বৈরশাসককে বিতারিত করে দেশকে জালিমের হাত থেকে মুক্ত করেছে। এই আন্দোলনে শহীদের রক্তের উপর দাড়িয়ে থাকা এই বাংলাদেশে আর কোনো হানাহানি রক্তপাত দেখতে চাইনা। একটি সুন্দর সমাজ গড়তে যুবসমাজের মধ্যে এভাবে এ্যাকতাবদ্ধ থাকতে হবে।

পরে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো তেরখাদিয়া খেলার মাঠের চতুর্পাশের শত শত দর্শক সমাদৃত হয় এবং খেলা উপভোগ করে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.