March 3, 2026, 12:25 am

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক এর নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক এর নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মীর তারেক এর নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা বানোয়াট মামলা দায়ের করার প্রতিবাদে নগরীর ৮ টি থানার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শান্ত এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন নগরীর চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ ও বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিদয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য ও দপ্তর সম্পাদক মো:সৈকত পারভেজ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অভি আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিহার থানা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাঈম,বোয়ালিয়া থানা পূর্ব স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী,শাহমুখদম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন,রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিশির,মতিহার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানা,শাহমুখদম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোমিন,রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জীবন,চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিন,বোয়ালিয়া থানা পূর্ব স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবু,মতিহার দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাদিম সহ সকল থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ আরো সদস্য বৃন্দরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

উক্ত বিক্ষোভ মিছিলটি নগরীর বাটার মোড়, সোনাদিঘি, এবং জিরোপয়েন্টসহ বিভিন্ন সড়ক পদর্শন শেষে বাটার মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.