March 2, 2026, 10:32 pm

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি

রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে তীব্র গরমে পথচারী ও বিভিন্ন যানবাহনে সুপ্রিয় খাবার পানি, স্যালাইন, ও বিস্কুট বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ শে এপ্রিল) দুপুর ২ ঘটিকার সময় রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানার সামনে দলীয় নেতাকর্মীদের নিয়ে খাবার পানি,স্যালাইন ও বিস্কুট বিতরণ করা হয়েছে।

সাবেক কাউন্সিলর ও রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাধন বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা রাজশাহী মহানগর বিএনপি সব সাধারণ মানুষের পাশে আছি। আপনারা জানেন রাজশাহীতে হঠাৎ তীব্র গরম পড়েছে যারা দিন মুজুর রিকসা চালিয়ে জীবন যাপন করছে তাদের এই গরমে একটু স্বস্তি ফিরিয়ে আনার জন্য আমাদের এই আয়োজন ছিল আগামীতেও থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর ও রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাধন,
রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোস্তাক, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ভূইয়াসহ মহানগর বিএনপির নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.