March 2, 2026, 11:58 pm

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
ঈদ শুভেচ্ছা জানালেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন

ঈদ শুভেচ্ছা জানালেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার ৫ জুন এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় মাহফুজুর রহমান রিটন বলেন, “কোরবানির মধ্য দিয়ে সমাজে সহমর্মিতা ও সাম্য প্রতিষ্ঠা পায়। ঈদুল আযহা আমাদের শিখিয়ে দেয়, আল্লাহর সন্তুষ্টিই মুখ্য—কোরবানির মাংস নয়, তাঁর কাছে পৌঁছায় আমাদের তাকওয়া। এই শিক্ষা যেন আমাদের প্রতিদিনের জীবনে প্রতিফলিত হয়।“ ঈদুল আযহার এই খুশির দিনে সবাইকে সুখ, শান্তি ও কল্যাণের সাথে “ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের ঘরে, সমাজে, এবং হৃদয়ে। পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সৌহার্দ্য, ঐক্য ও সম্প্রীতির বার্তা। ঈদ মোবারক।”

তিনি আরও বলেন, “আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। তাঁর সুস্থতা আমাদের সকলের কাম্য। পাশাপাশি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ যেন তাঁদের নেক হায়াত দান করেন।”

এছাড়াও দেশবাসী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ছাত্রদল,যুবদল, ও স্বেচ্ছাসেবক দলের এর নেতা-কর্মীদের ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.