February 22, 2026, 5:10 am

News Headline :
লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব নওগাঁয় খাসি বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ নিক্কণ ও বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের যৌথ উদ্যোগে বসন্ত বরণ রাজশাহীতে দুর্বৃত্তদের গুলিতে ১ জন নিহত 
ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুদকের মামলা

ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুদকের মামলা

শেয়ারবাজারে কৃত্রিম মূল্য বৃদ্ধিসহ বড় ধরনের কারসাজির অভিযোগে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে কমিশনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, অভিযুক্তরা সমন্বিতভাবে নির্দিষ্ট কিছু কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন। এই মাধ্যমে বিনিয়োগকারীদের বড় অঙ্কের ক্ষতির মুখে ফেলা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ২৫৬ কোটি ৯৭ লাখ টাকার আত্মসাতের অভিযোগ রয়েছে। পাশাপাশি ৫৪২ কোটি টাকার বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে কমিশন।

এর এক দিন আগেই (১৬ জুন) সাকিব আল হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

সাকিব আল হাসান ছাড়াও যাঁদের নাম মামলায় রয়েছে তারা হলেন—সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির এবং তানভির নিজাম।

দুদক জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্তদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং অর্থপাচারের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.