February 26, 2026, 11:48 am

News Headline :
নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ
বরিশালে রিক্সা চালকদের মাঝে ছাত্রনেতা মাসুম’র রেইনকোর্ট বিতরণ

বরিশালে রিক্সা চালকদের মাঝে ছাত্রনেতা মাসুম’র রেইনকোর্ট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীর ২৮নং ওয়ার্ডের দুস্ত অসহায় রিক্সা চালকদের মাঝে রেইনকোর্ট বিতরণ করেছেন বরিশাল জেলা বিএনপির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা মুশফিকুল হাসান মাসুম।

সোমবার (২৩ জুন) দুপুরে নগরীর ২৮ নং ওয়ার্ডে বিকালে প্রায় ১৫০ জন রিক্সা চালকদের নিয়ে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

বরিশাল জেলা বিএনপির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা মুশফিকুল হাসান মাসুম বলেন, শহীদ জিয়া শুধু একজন মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তার আদর্শ ও জনকল্যাণমুখী চিন্তাধারাই আজকের এ মানবিক উদ্যোগের অনুপ্রেরণা।

তিনি আরোও বলেন, রিকশাচালকদের মতো শ্রমজীবী মানুষেরা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে সমাজের চাকা সচল রাখছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শহীদ জিয়ার দর্শন ছিল জনকল্যাণ ও আত্মনির্ভরশীলতা। আমরা সেই দর্শন বাস্তবায়নের লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাব।

এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর কৃষক দলের যুগ্ন আহবায়ক কামরুল হাসান রাসেলসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.