March 2, 2026, 10:30 pm

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
রাজশাহীতে প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা

রাজশাহীতে প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে প্রেমিক নাহিদকে ভিডিও কলে রেখে ইশরাত জাহান হাসি নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে নগরীর হেতমখাঁ কাস্টমস অফিস মোড়ের একটি মেসে সে আত্মহত্যা করে।

এসময় তার প্রেমিক নাহিদ ওই মেসের নিচেই ছিল। শুক্রবার (২৭ জুন) সকালে খবর পেয়ে বোয়ালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসির মরদেহ উদ্ধার করে এবং মেসের কাছে থেকে নাহিদকে আটক করে থানায় নিয়ে যায়। মৃত শিক্ষার্থী ইশরাত জাহান হাসি রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জর (ওসি) মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রেমিক নাহিদের সঙ্গে ব্রেকআপ হওয়ায় ইশরাত জাহান হাসি আত্মহত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। ছেলেকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছেন যে মেয়েটির সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। তিনি আরো বলেন, রাতে ছেলেটি মেয়ের মেসের সামনে গিয়েছিল এবং তাকে ভিডিও কলে রেখে মেয়েটি আত্মহত্যা করেছে। হাসির পরিবারে খবর দেওয়া হলে তার পরিবারের থানায় এসেছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.