March 2, 2026, 10:46 pm

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
‘‘জুলাই সনদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি’’: রাজশাহীতে নাহিদ

‘‘জুলাই সনদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি’’: রাজশাহীতে নাহিদ

গোদাগাড়ী: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘জুলাই সনদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি।’’

রবিবার (৬ জুলাই) দলটির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় অংশ নিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই কথা বলেন।

নাহিদ বলেন, ‘‘আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। জুলাই গণঅভ্যুত্থানে যে স্বপ্ন ও সাহস নিয়ে আমরা-আপনারা রাজপথে নেমেছিলাম; এখন জনগণকে, দেশকে, সরকারকে বার্তা দিতে হবে আমরা এখনো রাজপথে আছি। বিপ্লবীরা ঘুমায় নায়, বিপ্লবীরা ঘুমাবে না।’’

তিনি বলেন, ‘‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমাদের এই যাত্রা। আমরা ৬৪ জেলায় যাচ্ছি।’’

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.