March 2, 2026, 1:51 am

News Headline :
কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা
রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৬৩,  মেয়েরা এগিয়ে

রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৬৩,  মেয়েরা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে চলতি বছর এসএসসিতে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। আর গতবছর ২০২৪ সালে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। যা ২০২৩ সালে ৮৭.৮৯ শতাংশ এবং ২০২২ সালে ৮৫.৮৮ শতাংশ ছিল।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২ টায়  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী’র চেয়ারম্যানের অফিস কক্ষে চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখাখারুল ইসলাম এসএসসির ফলাফল ঘোষণা করেন।

রাজশাহী শিক্ষা বোর্ড জানায়, ২০২৫ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১ লাখ ৮২ হজার ৭৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন। এদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ২৫৯ জন এবং ছাত্রী ৮৬ হাজার ৫১ জন। এ ফলাফলে ছাত্র পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৮২ দশমিক ১ শতাংশ।

জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৩ শত ২৭ জন, এদের মধ্যে  ছাত্রী ১১ হাজার ৯ শত ৬২ জন এবং ছাত্র ১০ হাজার ৩ শত ৬৫ জন।

বহিস্কৃত পরীক্ষার্থাীর সংখ্যা  ৭

শুন্য থেকে ১০℅ ফেল করা স্কুল ১ টিও নাই। শতভাগ পাশ করা স্কুলের সংখ্যা  ৯৯।

চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ২৬৯টি কেন্দ্রের অধীনে স্কুলের সংখ্যা ছিল ২৬৯০টি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.