March 2, 2026, 7:23 pm

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
রাজশাহীতে সাবেক কাউন্সিলর আল মামুন আটক

রাজশাহীতে সাবেক কাউন্সিলর আল মামুন আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় আওয়ামী লীগ সমর্থক সাবেক কাউন্সিলর আল মামুন’কে আটক করেছে র‍্যাব-৫।

শুক্রবার (৮ আগস্ট) রাতে নগরীর তালাইমারী এলাকায় তাকে আটক করা হয়।

জানা যায়, আল মামুন নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন, যা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল। গাড়ি চালানোর সময় নগরীর তালাইমারী মোড়ে ছাত্রজনতার কাছে তিনি আটক হন পরে র‍্যাব-৫ এ বিষয়টি অবগত করলে ঘটনাস্থলে এসে তাকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।

আরো জানা যায়, রাজশাহীতে আটক এই ব্যক্তি আল মামুন ওরফে ডিস মামুন নামে পরিচিত তিনি রাজশাহী নগরীর উপশহর এলাকার বাসিন্দা। তিনি নিজ বাড়িতে বসেই সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতেন বলেও অভিযোগ রয়েছে।

তিনি আওয়ামী লীগ সমর্থক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের দোসর সাবেক এই কাউন্সিলর আল মামুনের বিরুদ্ধে রয়েছে রাজশাহী নাগরীতে জমি দখলসহ সন্ত্রাসী কর্মকান্ডের নানা অভিযোগ।

খোঁজ নিয়ে আরো জানা যায়, রাজশাহী মহানগর আওয়ামী লীগের কিছু নেতার সাথে ছিলো তার বেশ সক্ষতা। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার নেতৃত্বে একদল সন্ত্রাসী ছাত্রজনতার উপর হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.