February 26, 2026, 7:41 am

News Headline :
নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ
বাকিতে সিগারেট না দেয়ায় দোকানদারের কান কামড়ে ছিঁড়ে ফেললো এক যুবক

বাকিতে সিগারেট না দেয়ায় দোকানদারের কান কামড়ে ছিঁড়ে ফেললো এক যুবক

নিউজ ডেস্ক: বাকিতে সিগারেট না দেয়ায় দোকানদারের কান কামড়ে ছিঁড়ে ফেলেছে স্থানীয় এক যুবক। সোমবার (১১ আগষ্ট) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচামাদিয়া গ্রামে ঘটে এ ঘটনা। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে থানায় মামলার পর বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পচামাদিয়া গ্রামের মুদি দোকানদার আমানুজ্জামানের দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাকিতে সিগারেট চাওয়ায় তা দিতে অস্বীকৃতি জানান দোকানদার এবং পূর্বের বকেয়া টাকা পরিশোধের কথা বলেন। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুমন উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে দোকানদারকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর সুযোগ বুঝে দোকানদারের ডান কানে কামড় দিয়ে ছিঁড়ে ফেলে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দোকানদার আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় মঙ্গলবার আহতের পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই নাজমুল ইসলাম কান কামড়ে ছিঁড়ে দেয়ার বিষয়টি উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.