March 2, 2026, 5:54 pm

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
রাজশাহীতে একই পরিবারের ৪জনের মরদেহ উদ্ধার

রাজশাহীতে একই পরিবারের ৪জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবদক: রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

এসময় ওই বাড়ি থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

চিরকুটে নিজেদের মৃত্যুর কারণ হিসেবে ঋণের দায় ও খাওয়ার অভাবের কথা উল্লেখ করা হয়েছে। নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) ও মেয়ে মিথিলা (১৮ মাস)।

চিরকুটে লেখা হয়েছে,আমি নিজ হাতে সবাইকে মারলাম এই কারণে যে আমি একা যদি মরে যাই তাহলে আমার বউ, ছেলে, মেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারছি না। তাই আমাদের বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভাল হলো।

এতে আরও লেখা হয়েছে, ‘আমার জন্যে কাওকে মানুষের কাছে ছোট হতে হবে না। আমার বাবা আমার জন্য মানুষের কাছে অনেক লোকের কাছে ছোট হয়েছে, আর হতে হবে না। চির দিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভাল থাকবেন।

বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, মনিরুল মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে গেছেন। নোটে তিনি ঋণগ্রস্ত এবং অভাবের বিষয়টি উল্লেখ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.