March 2, 2026, 3:21 pm

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার

রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর কাদিরগঞ্জে একটি বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি দল ।

শনিবার সকাল থেকে নগরীর কাঁদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানটিকে ঘিরে রাখেন সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলির একটি দল।

সেনাবাহিনীর সূত্র জানা যায় ডক্টরস ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি বিদেশী এয়ার গান, একটি রিভালবার, সঠিক কর্টিজ, ইয়ারগান শিশা তিন বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র ৬ টি, জিপিএস একটি, ওয়াকিটকি ৪টি, ট্রাজারগান একটি, সিমকার্ড ১০ টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরীর সরঞ্জাম, পাসপোর্ট, এন আই ডি, মনিটর ছয়টি, কম্পিউটার তিনটি, স্ক্যানার তিনটি ও মদের বোতল ৩৫টি উদ্ধার করেছে।

তবে এখন পর্যন্ত ৪০ ইস্ট বেঙ্গলির কোন কর্মকর্তা আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেনি। অভিযান চলমান রয়েছে।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তিনি কোন তথ্য জানেন না। তবে পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.