March 2, 2026, 4:03 pm

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
হোটেল প্রবাসী-তে অসামাজিক কার্যকলাপের অভিযোগ

হোটেল প্রবাসী-তে অসামাজিক কার্যকলাপের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় অবস্থিত হোটেল প্রবাসী-তে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বানেশ্বর এলাকার পরিচিত দেহ ব্যবসায়ী মজনুর নেতৃত্বে এই হোটেলে পতিতা এনে রাখা হয়। এছাড়াও তরুণ-তরুণীরা ঘণ্টা ভিত্তিতে রুম ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে—এমন অভিযোগও পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সরেজমিনে গেলে দেখা যায়, পবা উপজেলার নওহাটা এলাকার হাসিবুল নামের এক তরুণ ও এক তরুণীকে হোটেলে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় স্থানীয়রা তাদের আটক করে।

ঘটনা সূত্রে জানা যায়, তারা হোটেল প্রবাসীতে কোন রেজিস্ট্রার ছাড়াই ৭০০ টাকার বিনিময়ে তারা ২ঘন্টার জন্য একটি কক্ষ ভাড়া নেই।

হোটেলের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, “হাসিবুল নামের ওই তরুণ প্রায় প্রতি সপ্তাহে এখানে আসে। তার একাধিক বান্ধবী রয়েছে, যাদের নিয়ে একেক সময় একেকজনকে নিয়ে আসে। ফোনে যোগাযোগ করে রুম বুকিং নেয়।”

এ বিষয়ে অভিযুক্ত হাসিবুলকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “এই বিষয়টা ধামাচাপা দিতে আমি হোটেল কর্তৃপক্ষ আর এলাকাবাসীকে টাকা দিয়েছি। আবার কেন এই বিষয়ে কথা হবে? আমার ভাই পুলিশে চাকরি করে, আমিও পুলিশের সঙ্গে যুক্ত। সামনে পুলিশ লাইনে আমার পরীক্ষা আছে। এই বিষয়ে বেশি ঘাঁটাঘাটি করলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।”

এলাকাবাসীর সূত্রে জানা যায়, কিছুদিন আগে হাসিবুল সেনাবাহিনীতে আবেদন করেছিলেন, কিন্তু নির্বাচিত হননি। বর্তমানে তিনি পুলিশের নিয়োগে আবেদন করেছেন। তবে এর আগেই নিজেকে ‘পুলিশ সদস্য’ দাবি করে চলেছেন। এমনকি নিজের হোয়াটসঅ্যাপে প্রোফাইল ছবিতে বাংলাদেশ পুলিশের লোগো ব্যবহার করছেন।

এভাবেই তিনি পুলিশের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন এবং তরুণ-তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে সম্পর্ক গড়ে তোলেন।

প্রতিবেদনের বক্তব্য নেওয়ার পর সাংবাদিককে অজ্ঞাত একটি নম্বর থেকে এক তরুণী ফোন করে হুমকি দেন। ওই তরুণী জানান, “এই বিষয় নিয়ে প্রতিবেদন করলে তার ভাই, যিনি র‌্যাব-৫ এ কর্মরত, তাকে দিয়ে তুলে নেওয়া হবে। এছাড়া আপনারা টাকা দাবি করেছেন বলে অভিযোগ করবো”

এ বিষয়ে রাজশাহী পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,“এই নামে আমার থানায় কোনো পুলিশ সদস্য নেই। যদি কেউ ভুয়া পুলিশ পরিচয়ে কাউকে হুমকি-ধামকি দিয়ে থাকে, কেউ অভিযোগ দিলে সত্যতা যাচাই করে অবশ্যই তার বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে এখন থেকে সাহেববাজার এলাকার সব হোটেল—শুধু প্রবাসী নয়—প্রত্যেকটি প্রতিষ্ঠানে বিশেষ নজরদারি রাখা হবে।”

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.