March 2, 2026, 5:49 pm

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
রাজশাহীর পবায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

রাজশাহীর পবায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় ধান খেত থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার বাগসারা মোড় এলাকায় স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, মৃত নারীর শরীরে কোনো কাপড় ছিল না। তাদের ধারণা-তাকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। লাশের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।”

ওসি মনিরুল ইসলাম আরও বলেন, “সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.