March 2, 2026, 2:26 pm

News Headline :
রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা
রাজশাহী ওয়াসা কর্মচারীদের চাকরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

রাজশাহী ওয়াসা কর্মচারীদের চাকরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের চাকরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে। মঙ্গলবার সকালে মহানগরীর উপশহরস্থ ওয়াসা ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সকল স্থায়ী ও অস্থায়ী কর্মচারীরা অংশগ্রহণ করেন। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষ হয় শান্তিপূর্ণভাবে।

মানববন্ধনে বক্তারা বলেন, “খুলনা ওয়াসার ন্যায় রাজশাহী ওয়াসার মাষ্টার রোল (অস্থায়ী) কর্মচারীদেরও অবিলম্বে স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে। বেতন ভাতা ঠিকমতো না পাওয়া এবং স্বল্প বেতনের কারণে আমরা পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে রয়েছি। স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা ভালমানের বেতন পান, আমাদেরও সেই সুবিধা নিশ্চিত করা হোক।

তারা বলেন, “সামান্য দিনমজুরীর টাকা দিয়ে আমরা চিকিৎসা নিতে পারছি না, সন্তানদের লেখাপড়া শেখাতে পারছি না। হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের চাকরী স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি করা জরুরি।

মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন কাজল, উপদেষ্টা নাসিম খান, আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনি, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য আব্দুল মান্নান, বাবলা, বাকী বিল্লাহ, শাহাবুল ও মুলতান। এ ছাড়াও অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.