March 2, 2026, 12:52 pm

News Headline :
কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা
রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার ড. মো: জিললুর রহমান। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর  ১৮ তম BCS এর মাধ্যমে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান। যোগদানের পর থেকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদসহ মিশনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন তিনি।  তিনি বগুড়া’র কৃতি সন্তান।
রোববার (৩০ নভেম্বর) বেলা ১২ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স অডিটর রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় যোগদানকৃত নবাগত কমিশনার ড. মোঃ জিললুর রহমান বলেন,  প্রথমেই জুলাইয়ে  আহত যারা তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের প্রতি দোয়া এবং দ্রুত সুস্থতার কামনা করেন তিনি। রাজশাহী মহানগরীর সম্মানিত নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা এবং একটি নিরাপদ শহর গড়ে তোলা অঙ্গীকার করেন। এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি রাজশাহীর সম্মানিত নাগরিক সমাজ, গণমাধ্যম ও প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, রাজশাহী মহানগরীকে ল মেনে চালানোর চেষ্টা করব। এখন সঠিকভাবে জনগনের স্বার্থে যা যা করা লাগে আমি করবো।
সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শগুলো তিনি মন দিয়ে শুনেন এবং তা মেনে কাজ করার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.