February 24, 2026, 12:09 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

বগুড়া
বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী বাস উল্টে ২ নারী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার রনজাই তেঘরী গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী তাহেরা খাতুন (২২) ও নাটোর জেলার সিংড়া উপজেলার হাপানিয়া গ্রামের জমসেদ আলীর মেয়ে জুথি (২২)।

স্থানীরা জানায়, বগুড়া থেকে একটি যাত্রীবাহী বাস নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর যাচ্ছিল। বিকেল সাড়ে ৩ টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাথম- কালিগঞ্জ সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয়দের সহযোগিতায় নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করেন। আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫ টায় দুইজন মারা যান।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.