March 2, 2026, 9:34 am

News Headline :
কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সদস্যদের ২২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সদস্যদের ২২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

মিজানুর রহমান, লালমনিরহাট: লালমনিরহাট ১৫ বিজিবি সদস্যদের অভিযানে ২২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ,এসময় ০১জন চোরাকারবারি কে আটক করে বিজিবি।

রবিবার(৪ঠা জানুয়ারী) লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কুলাঘাট বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি ইজিবাইক তল্লাশি করে,এসময় ইজিবাইকে পরিবহন কালে একটি বস্তা থেকে ১০৪৮ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়, চোরাচালানের সাথে জড়িত আসামি সোহাগ হোসেন (২৭)পিতাঃ লুৎফর রহমান থানাঃফুলবাড়ী জেলা কুড়িগ্রাম কে আটক করে বিজিবি সদস্যরা।আটককৃত ভারতীয় ডিসপ্লের মুল্য ২২লাখ ৮শত টাকা বিজিবি তথ্য সুত্র নিশ্চিত করে।

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে,কর্নেল মেহেদী ইমাম পিএসসি জানান,পন্য চোরাচালান জাতীয় অর্থনিতীর জন্য হুমকি স্বরুপ,এতে দেশের রাজস্ব ঘাটতি হয়,দেশীয় শিল্প বিকাশে হুমকি তৈরী করে।বিজিবি চোরাচালান প্রতিরোধে বদ্ধ পরিকর।সীমান্তে যে কোন অপতৎপরতা,চোরাচালান,মাদক পাচার রোধে বিজিবি টহল জোরদার করা হয়েছে,এসময় চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগনের সাহায্য প্রত্যাশা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.