February 1, 2026, 9:08 pm

News Headline :
রাজশাহী খড়খড়িতে ছেলের হাতে মা খুন

রাজশাহী খড়খড়িতে ছেলের হাতে মা খুন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ধারালো অস্ত্র দিয়ে মা সোহাগী খাতুনকে কুপিয়ে হত্যার পর রাস্তায় ফেলে ফেলে গেছে ছেলে। এসময় স্থানীয়রা ছেলে সুমনকে আটক করে পুলিশে দিয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর খড়খড়ি এলাকার পুরাতন কৃষি ব্যাংক মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সোহাগী ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সুমন মাদকাসক্ত ছিলো। রাতে নেশার টাকার জন্য মা সোহাগীকে চাপ দেয়। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ধারালো হাসুয়া দিয়ে সুমন তার মায়ের বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই সোহাগী মারা যায়। পরে মায়ের মরদেহ রাস্তায় ফেলে রেখে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেয় সুমন।

বিষয়টি জানানাজি হলে স্থানীয়রা ঘর থেকে সুমনকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে থানায় নিয়ে যায়।

নগরীর চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.