February 23, 2026, 5:15 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
অবশেষে প্রকাশ্যে এলো শাকিব-বুবলীর সন্তান

অবশেষে প্রকাশ্যে এলো শাকিব-বুবলীর সন্তান

 

অবশেষে বিষয়টি সামনে এসেছে। শাকিব ও বুবলী দুজনের পারিবারিক ঘনিষ্ঠ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, মা-বাবা হয়েছেন তারা। এই তারকা জুটির পুত্র সন্তানের বয়স আড়াই বছর।

জানা গেছে, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর।

পারিবারিক সূত্রটি বলছে, ২০২০ সালের জানুয়ারিতে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে চড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। ৯ মাসের আড়াল ভেঙে তিনি সবার সামনে আসেন। এরপর ব্যস্ত হয়ে পড়েন কাজকর্মে। আড়ালে যাওয়ার আগে বুবলী ‘বীর’ ও ‘ক্যাসিনো’ ছবির শুটিং করেন।

২৭ সেপ্টেম্বর হঠাৎ করেই বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়াতেও আলোচনা রয়েছে এই ঘটনা। সবাই কৌতুহলী হয়ে জানতে চাইছেন বুবলীর বাচ্চা সম্পর্কে। কবে মা হয়েছেন নায়িকা, কে সেই সন্তানের বাবা? এনিয়ে মুখ না খুললেও ইঙ্গিত দেন বুবলী।

২৭ সেপ্টেম্বর সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি নিয়ে বলতে গেলে আমার আরও কয়েকদিন সময় প্রয়োজন।আমি এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলতে চাই না। আমি কিছুদিন সময় চাই। তবে এটুকু বলব, আমি মুসলিম, আমাদের যা কিছু হয়েছে সামাজিকভাবে…। আজ যেহেতু অন্য একটি সিনেমার শুটিংয়ে আছি, তাই তাদের বিরক্ত করতে চাচ্ছি না। যেহেতু বিষয়টা সেনসিটিভ, আমি কয়েকদিনের মধ্যে সব কিছু আপনাদের জানাবো! আমার প্রফেশনাল ও ব্যক্তিগত জীবন দু’টি ভিন্ন বিষয়। তাই আপাতত এ নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করছি। দ্রুতই একটি সংবাদ সম্মেলন ডেকে এ বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরবো।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.