মিজানুর রহমান,লালমনিরহাট: লালমনিরহাট ০২আসনে ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচারনায় বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু তার বক্তৃতায় বলেন জামায়াতে ইসলামী কোন দল নয়।
শনিবার (০৭ ফেব্রুয়ারী)রাতে লালমনিরহাট ০২ আসনের ধানের শীষ মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় করিমউদ্দিন পাবলিক স্কুল মাঠে, জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন,হেফাজত ইসলামের নেতা বাবু নগরী বলেছেন জামায়াত কে ভোট দেওয়া হারাম,জামায়াত ইসলামি কোন রাজনৈতিক দল নয়,এদের মাথা খারাপ হয়েছে তাই তারা ভোট চাইতে এসে বেহেস্তের টিকিট বিক্রি করে,জামায়াত হচ্ছে মোনাফেক এবং ভন্ড, এরা ধর্ম বিরোধী,গনতন্ত্র বিরোধী,আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি,তাই এদের ভোট দেওয়া যাবেনা।
আসাদুল হাবিব দুলু জনতার দলের কলম মার্কার প্রার্থীর দিকে ইঙ্গিত করে বলেন,জনতার দল নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করে চেয়ারম্যান হয়েছেন একজন,তিনি মিলিটারি মেজাজে ভোট চাইতে এসে সবার পিঠের চামড়া তুলতে চান,রাজনিতী এত সহজ নয়,সারা জীবন লেফ্ট রাইট করে বউ বাচ্চা নিয়ে আরাম আয়েশে কাটিয়েছেন,বয়স হবার কারনে সরকার পেনশন দিয়ে বাড়ি পাঠিয়েছে,কারন আপনাকে দিয়ে দেশের কোন কাজে আসবেনা, আপনি একজন রিটায়ার্ড ম্যান,কত টাকা বেতন পেতেন আপনি,৫০টি দলীয় কার্যালয় করলেন,
রাজনীতি করার ইচ্ছে থাকলে ছাত্র জীবন থেকে রাজনিতী করতেন আমাদের মত,আমি আপনার হয়ে কথা বলতাম।আপনার বাবা ০৭ বার সংসদ সদস্য ছিলেন একটি কলেজ করতে পারেন নি।মিলিটারি মেজাজে রাজনিতী হয়না যারা ফাউল খেলে তারা হেরে যায়।৪০ বছর ধরে রাজনিতী করছি মানুষকে ছালাম কালাম দিতে দিতে জীবন পার করলাম, মিলিটারি মেজাজ দেখালে জনগন আপনার কমান্ড শুনবে না।
দোয়াত কলম,দাঁড়িপাল্লা,লাঙল এখন আর চলে না,মানুষ এগুলো এখন ব্যাবহার করেনা, কারন ডিজিটাল পাল্লা,বলপেন এবং ট্রাক্টর বের হয়েছে,কিন্তুু কেয়ামত প্রযন্ত ধানের শীষ আছে এবং থাকবে,এটি নাম্বার ওয়ান মার্কা,তাই আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিবেন।
কালীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক স্কুল মাঠে নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হয়, সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ হেলাল।