February 9, 2026, 5:24 pm

News Headline :
লালমনিরহাটে সেনাবাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা জামায়াতে ইসলামি কোন দল নয়-বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ ​রাজশাহীতে থিম ওমর প্লাজা দখল ও লুটপাট: আদালতে মামলা, তদন্তে পিবিআই মটরসাইকেল চোর চক্রের ৪ জন গ্রেফতার,৩ টি মটরসাইকেল জব্দ সালাউদ্দিন আম্মার গুলিবিদ্ধ বাঘায় দুইটি বিদেশি পিস্তল উদ্ধার মোহনপুরে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে লিগ্যাল নোটিশ রাজশাহী-২ আসন: স্বাস্থ্য খাতের সংস্কার ও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি ডা. জাহাঙ্গীরের
লালমনিরহাটে সেনাবাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া

লালমনিরহাটে সেনাবাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া

মিজানুর রহমান,লালমনিরহাট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুর্গম চরাঞ্চলে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে হেলিকপ্টার এর মাধ্যমে প্যারা কমান্ডর র‍‍্যাপ্লিং করে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার উপর মহড়া অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাটে।

সোমবার (৯ফেব্রুয়ারি) লালমনিরহাট রেলওয়ে সোহরাওয়ার্দী পাঠে মহড়ার মাধ্যমে,সেনাবাহিনী নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনকে উদ্ধার ও সহায়তা প্রদানের প্রস্তুতি প্রদর্শন করে।

মহড়ার নেতৃত্ব দেন রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এতে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি প্রতিক্রিয়া প্রদর্শন করেছে।

বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পিত এই অনুশীলনের মাধ্যমে নির্বাচনী পরিবেশে যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই করা হয়েছে। মহড়ার অন্যতম আকর্ষণ ছিল হেলিবোর্ন অপারেশন, যেখানে সেনাসদস্যরা নির্দিষ্ট এলাকায় দ্রুত অবতরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করেছেন। পাশাপাশি সমন্বিত কমান্ড ও কন্ট্রোল, তথ্য আদান-প্রদান এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয়ের অনুশীলনও করা হয়েছে।

এতে সাধারণ ভোটাররা আশা প্রকাশ করেছেন, সেনাবাহিনীর এই প্রস্তুতি ও পেশাদারিত্ব নির্বাচনী সময়ে জনগণের নিরাপত্তা ও আস্থাকে আরও দৃঢ় করবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.