February 9, 2026, 9:47 pm

News Headline :
লালমনিরহাট-৩ শেষ মুহুর্ত্যে বিএনপি এবং জামায়াতের শোডাউন লালমনিরহাটে সেনাবাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা জামায়াতে ইসলামি কোন দল নয়-বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ ​রাজশাহীতে থিম ওমর প্লাজা দখল ও লুটপাট: আদালতে মামলা, তদন্তে পিবিআই মটরসাইকেল চোর চক্রের ৪ জন গ্রেফতার,৩ টি মটরসাইকেল জব্দ সালাউদ্দিন আম্মার গুলিবিদ্ধ বাঘায় দুইটি বিদেশি পিস্তল উদ্ধার মোহনপুরে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে লিগ্যাল নোটিশ
লালমনিরহাট-৩ শেষ মুহুর্ত্যে বিএনপি এবং জামায়াতের শোডাউন

লালমনিরহাট-৩ শেষ মুহুর্ত্যে বিএনপি এবং জামায়াতের শোডাউন

মিজানুর রহমান,লালমনিরহাট: লালমনিরহাট ০৩ সদর আসনে বিএনপি এবং জামায়াত ইসলামির শেষ প্রচার প্রচারনা উপলক্ষে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়।

সোমবার(০৯ জানুয়ারী) লালমনিরহাট ০৩ সদর আসনে শেষ মুহুর্ত্যের প্রচার প্রচারনা জমে উঠেছে।নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আজ থেকে প্রার্থীদের প্রচার প্রচারনা আনুষ্ঠানিক ভাবে শেষ হবে,শেষ মুহুর্তে নিজেদের অবস্থান জানান দিতে বিএনপি এবং জামাত বিশাল শোডাউন করে।

সকালে বিএনপির মনোনীত প্রার্থী আসাদুল হাবিব দুলুর সমর্থনে রেল ওয়ে এমটি হোসেন ইন্সটিটিউট মাঠ থেকে ধানের শীষ মার্কার বিশাল নির্বাচনী মিছিলটি বের হয়,শহড় প্রদিক্ষন শেষে মিছিলটি জেলা কালেক্টরেট মাঠে এসে শেষ হয়।মিছিলে বিএনপির অঙ্গ সংগঠনের পাশাপাশি সামাজিক সংগঠন, পেশাজীবি সংগঠন,বিভিন্ন ক্লাব,এবং সমাজের বিভিন্ন স্থরের মানুষ এতে অংশগ্রহন করে।হাজার হাজার মানুষের অংশগ্রহনে মিছিলটি জনসমুদ্রে রুপ নেয়।

জামায়াত ইসলামি মনোনীত এ্যাডঃআবু তাহের সমর্থনে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী মিছিলটি বের হয় নয়ারহাট থেকে।মিছিলটি শহড় প্রদিক্ষন শেষে মিশনমোড় গোলচত্বরে এসে শেষ হয়।মিছিলে দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী ও জেলা জামায়াত ইসলামের আমীর এ্যাডঃআবু তাহের সহ জেলার নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
মিছিলের পুর্বে মুনষ্টার চাইনিজ রেষ্টুরেন্টে দাঁড়ি পাল্লা মার্কার নির্বাচনী ইশ্তেহার ঘোষনা করেন
এ্যাডঃআবু তাহের।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.