February 10, 2026, 9:53 pm

News Headline :
র‍্যাব-৫ এর পৃথক দুটি অভিযানে ২৪টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার পুঠিয়ায় ড্রাম ট্রাক ও নছিমনের সংঘর্ষে ২ জন নিহত লালমনিরহাট-৩ শেষ মুহুর্ত্যে বিএনপি এবং জামায়াতের শোডাউন লালমনিরহাটে সেনাবাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা জামায়াতে ইসলামি কোন দল নয়-বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ ​রাজশাহীতে থিম ওমর প্লাজা দখল ও লুটপাট: আদালতে মামলা, তদন্তে পিবিআই মটরসাইকেল চোর চক্রের ৪ জন গ্রেফতার,৩ টি মটরসাইকেল জব্দ সালাউদ্দিন আম্মার গুলিবিদ্ধ
পুঠিয়ায় ড্রাম ট্রাক ও নছিমনের সংঘর্ষে ২ জন নিহত

পুঠিয়ায় ড্রাম ট্রাক ও নছিমনের সংঘর্ষে ২ জন নিহত

পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় সড়কে নছিমনের সাথে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

উপজেলার পুঠিয়া–তাহেরপুর সড়কের নিমতলা বাজার এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

তবে নিহত দুইজনের বাড়ি রাজশাহী নগরীর লিলি হল এলাকার পাশেই বলে জানিয়েছেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম।

প্রতক্ষ্যদর্শীরা জানান, তাহেরপুর থেকে আসা একটি শ্যালো মেশিনচালিত নছিমনের সঙ্গে পুঠিয়া থেকে আসা বালু বোঝাই একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নছিমনের মালিক ও মুরগি ব্যবসায়ী মামুন হোসেন বলেন, “আমার গাড়ির দুজন লোক মারা গেছে। গাড়িতে প্রায় দেড় লাখ টাকার মুরগি ছিল। এতে আমার অনেক ক্ষতি হয়েছে”।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, বালুবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে মুরগি বহনকারী নছিমনের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত রয়েছেন। এখনো কোনো মামলা দায়ের হয়নি, তবে স্বজনরা এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.