মিজানুর রহমান,লালমনিরহাট: লালমনিরহাট জেলার ০৩টি সংসদীয় আসনে ৩৮৬টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম ইতিমধ্যে পৌছে গেছে।ব্যালট পেপার,ব্যালট বাক্স,সিল,অমোচনীয় কালি সহ প্রিজাইডিং কর্মকর্তাগন দ্বায়িত্বপুর্ন কেন্দ্রে পৌছে গিয়েছেন।
বুধবার(১১ ফেব্রুয়ারী)সকাল থেকে জেলার ০৩ টি সংসদীয় আসনের ৩৮৬টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বিতরন শুরু করেন উপজেলা নির্বাচন কর্মকর্তাগন।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য,প্রিজাইডিং কর্মকর্তা,ভোট গ্রহনের জন্য দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা গন নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে কেন্দ্রভিমুখে রওয়না হন।
লালমনিরহাট জেলার ০৩টি সংসদীয় আসনের মোট ভোটার সংখ্যা১১লাখ ৪৪ হাজার ৪৯৬জন ৩৮৬টি কেন্দ্রের মধ্যে ২১৮টি ঝুঁকি পুর্ন কেন্দ্র হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী চিহ্নিত করেছে, ১১১টি গুরুত্বপুর্ন কেন্দ্রের তালিকায় রাখা হয়েছে,১০৮টি অতিগুরুত্বপুর্ন লাল তালিকাভুক্ত করা হয়েছে।সীমান্তবর্তী ১৬৪টি কেন্দ্র রয়েছে যার মধ্যে ১৫টি ঝুঁকিপুর্ন এবং ২৫টি অতিমাত্রায় ঝুঁকিপুর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে।প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে, এর পাশাপাশি ভোট কারচুপি ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে বডি ক্যামেরা সরবরাহ করা হয়েছে।
প্রতিটি কেন্দ্রের ভিতর এবং বাহিরে নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন সেনাবাহিনি,র্র্যাব,পুলিশ, আনসার সদস্য নিয়োগ দেওয়া দিয়েছে।সার্বিক পরিস্থিতি সুষ্ঠ ভোট গ্রহনে এখন প্রযন্ত অনুকুলে রয়েছে বলে মনে করেন সাধারন ভোটারগন।