মিজানুর রহমান, লালমনিরহাট: লালমনিরহাট জেলার ০৩টি আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থীরা বিজয়ী হয়েছে,তীব্র প্রতিদ্বন্দ্বীতা পুর্ন নির্বাচনে বিএনপির প্রার্থীরা এই ভুমিধ্বস বিজয় অর্জন করে।লালমনিরহাট জেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে, নির্বাচনের দিন কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।বিজয়ী প্রার্থীদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা বিজয়ী ফলাফল হাতে তুলে দেন।
লালমনিরহাট ০১ আসনটি হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা নিয়ে গঠিত,মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৬১টি,ভোট পড়েছে ০২ লাখ ৯১ হাজার ২২২টি,বাতিল ভোট ৬২৪১টি, বৈধ ভোট ২লাখ ৮৪ হাজার ৯৮১টি।
বিজয়ী প্রার্থী ধানের শীষ মার্কার ব্যারিস্টার হাসান রাজীব প্রধান,তার প্রাপ্ত ভোট ১লাখ ৩৮ হাজার ৬৮৬টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িপাল্লার আনোয়ারুল ইসলাম রাজু পেয়েছে ১লাখ ২৯ হাজার ৫৭২টি।বেসরকারি ভাবে ব্যারিস্টার হাসন রাজীব প্রধান কে বিজয়ী ঘোষনা করা হয়।
লালমনিরহাট ০২ আসনটি কালীগঞ্জ এবং আদিতমারী উপজেলা নিয়ে গঠিত,মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৯৬৫টি।ভোট পড়েছে ২লাখ ৭৯ হাজার ৩৯৩ টি, বৈধ ভোট ২লাখ ৭৩ হাজার ৬৬২টি।ধানের শীষ মার্কার মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুল পেয়েছেন ১লাখ ২৩ হাজার ৯৪৩ টি ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িপাল্লা মার্কার ফিরোজ হায়দার লাভলু পেয়েছেন ১লাখ ১৭হাজার ২৫২টি।বেসরকারি ভাবে ধানের শীষ মার্কার রোকন উদ্দিন বাবুল কে বিজয়ী ঘোষনা করা হয়ে।
লালমনিরহাট ০৩ সদর আসনটি ৯টি ইউনিয়ন ০১টি পৌরসভা নিয়ে গঠিত,মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ৯৭০টি।মোট ভোট পড়েছে ২লাখ ৬ হাজার ৫৬২টি,২লাখ ২ হাজার ৬২৬টি বৈধভোট হিসেবে গৃহিত হয়।ধানের শীষ মার্কার প্রার্থী আসাদুল হাবিব দুলুর প্রাপ্ত ভোট ১ লাখ ৩৯ হাজার ৬৫১টি,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িপাল্লা মার্কার এ্যাডঃআবু তাহের পেয়েছেন ৫৬হাজার ২৪৪টি।
বেসরকারি ভাবে ধানের শীষ মার্কার আসাদুল হাবিব দুলুকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করা হয়।
লালমনিরহাট জেলার ০৩টি আসন বিএনিপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হওয়ায় দলের নেতা কর্মীরা দারুন উচ্ছসিত।লালমনিরহাট জেলার সকল ভোটার কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ধানের শীষে মার্কার বিজয়ী প্রার্থীরা।