February 14, 2026, 11:12 pm

পরাজিত প্রার্থীকে মিষ্টিমুখ করালেন বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন

পরাজিত প্রার্থীকে মিষ্টিমুখ করালেন বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ আসনে জামায়াতের পরাজিত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদের বাসায় গিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বিজয়ী বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নে জামায়াত প্রার্থী অধ্যাপক আবুল কালামের বাসায় যান তিনি।

এ সময় তারা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং একে অপরকে মিষ্টিমুখ করান।

পাশাপাশি তারা রাজশাহী-৩ আসনে রাজনৈতিক সম্প্রীতির বিষয়ে কথা বলেন। সেই সাথে জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়নে একে অপরকে সহযোগিতা করার আশ্বাস জানান ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.