নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ২৯নং ওয়ার্ডের খোঁজাপুর গোরস্থানের পাশে শনিবার রাত ৮টার দিকে দুর্বৃত্তদের গুলিতে মোস্তফা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীরা মোস্তফাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তার ডান পায়ে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। স্থানীয়রা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়।
মোস্তফার পিতা তইমুর উদ্দিন জানিয়েছেন, মোস্তফার বাড়ি নগরীর মতিহার থানার ডাঁশমারী গ্রামে। মহিতার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবুল কালাম আজাদ জানান, হামলার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি এবং অভিযুক্তদের শনাক্ত করা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।