February 16, 2026, 10:01 pm

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার

মিজানুর রহমান,লালমনিরহাট: লালমনিরহাট ১৫ বিজিবি সদস্যদের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার,

সোমবার (১৬ফেব্রুয়ারী) সকালে ১৫ বিজিবির
দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা লোহাকুচি বিওপি এলাকায় তথ্যভিত্তিক গোয়েন্দা সূত্রে বিজিবি মহিষতুলি নামক স্থানে অভিযান পরিচালনা করে,সীমান্ত সংলগ্ন এলাকায় সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় ইস্কাফ সিরাপ ১৩৯ বোতল জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ইস্কাফ সিরাপ ১৩৯ বোতল, যার সর্বমোট সিজার মূল্য ৫৫ হাজার ৬ শত টাকা। এছাড়াও মাদক ও চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.