February 23, 2026, 12:42 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২২ বছর পর রাজশাহী মহানগর যুবদল-এর ৪১টি সাংগঠনিক ওয়ার্ডে আংশিক কমিটি গঠনকে ঘিরে রাজশাহীতে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। নবগঠিত কমিটিকে মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা “কলঙ্কিত কমিটি” আখ্যা দিয়ে তা বাতিল বা পুনর্গঠনের দাবি জানিয়েছেন।

রোববার দুপুর ১২টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় প্রায় শতাধিক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এবং বিভিন্ন অপকর্মে জড়িত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। একাধিক বক্তারা বলেছেন, হত্যা মামলার আসামি, মাদক ব্যবসায়ীদের ছত্রছায়া দেওয়া ব্যক্তি, চাঁদাবাজ, আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি, গুপ্ত সংঘঠন জামাত ও তাদের পরিবারের সদস্যদের একাধিক ওয়ার্ড কমিটিতে স্থান দেওয়া হয়েছে। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে ৪১টি ওয়ার্ড কমিটি প্রত্যাহার অথবা বিতর্কিতদের বাদ না দিলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি নিজের ফেসবুক আইডিতে লিখেন, “রাজশাহী মহানগর যুবদল প্রত্যেক সদস্যের কাছে আমার প্রশ্ন… এরা কেউ কি যুবদল করে??? দলের মান ক্ষুন্নকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা উচিত। ধিক্কার জানাই, ছিঃ। দীর্ঘ ২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠিত হওয়ার পর যুবদলের নেতাকর্মীরা উজ্জীবিত এবং সংগঠন গতিশীল হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা কোনো উপায় না পেয়ে আজ মানববন্ধনের নাটক করেছে।”

পরবর্তীতে মানববন্ধনে উপস্থিত নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তারা বলেন, মানববন্ধনে শুধু যুবদল নয়—বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশ নিয়েছেন। তারা অভিযোগ করেন, যিনি তাদের কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করেছেন, তিনি নিজেই অতীতে কেন্দ্রীয়ভাবে শোকজপ্রাপ্ত ছিলেন।

এ বিষয়ে কয়দিন আগেই কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম চলছে। ইতোমধ্যে দুই জনের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে এবং সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। বাকি যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

কমিটি ঘিরে অভিযোগ ও পাল্টা অভিযোগে মহানগর যুবদলের অভ্যন্তরীণ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এখন কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.